অপুকে বিশেষ উপহার নায়িকা মাহির
বিনোদন ডেস্ক: এই সময়ের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান ছিল বুধবার (২০ জুলাই)। এদিন রাতে ঢাকার ক্যান্টনমেন্টের সেনামালঞ্চ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অপু ও মাহিকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন মাহির পরিবার-ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও ঢালিউডের তারকারা।
অনন্ত জলিল, বর্ষা, মৌসুমী, ওমর সানি, বাপ্পিসহ আরো অনেক তারকা অনুষ্ঠানে ছিলেন। এছাড়া ছোটপর্দার তারকাদের আনাগোনা ছিল চোখে পড়ার মত। বৌভাতের অনুষ্ঠানে মাহি পরেন লাল রঙের লেহেঙ্গা।
এদিন স্বামী অপুকে একটি গাড়ি ও একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আমন্ত্রিত অতিথিদের সামনে উপহার দেওয়া গাড়িটা ভিডিওচিত্রের মাধ্যমে দেখানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাদা রঙের মিতসুবিশি গাড়িটির মূল্য ৪০ লাখ টাকা। আর ধূসর রঙের সুজুকি মোটরসাইকেলটি কিনতে লেগেছে আড়াই লাখ টাকা।
ভিডিওতে এই উপহারের খবরটি জানান মাহির বাবা ও মা। এই ভিডিওতে ব্যবহার করা হয় ‘আয় খুকু আয়’ গানটি। এ সময় মিলনায়তনে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
হানিমুনে কোথায় যাচ্ছেন মিডিয়াকর্মীদের এমন প্রশ্নে অপু বলেন, হানিমুন সিলেটে করা হবে। সিলেটে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর জায়গা। প্রকৃতির মধ্যেই তো আমরা সবসময় বাস করি। এটাই তো হানিমুনের জন্য সুন্দর জায়গা। মানুষ ঢাকা থেকে সিলেটে ঘুরতে যায়। অার আমরা বাইরে যাব!
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed