Main Menu

রাজশাহীতে অস্ত্রসহ যুবক আটক

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁপাল এলাকা থেকে বৃহস্পতিবার রাতে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটক যুবকের নাম আইতুল্লাহ ফমিনি (২৮)।বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান।
আটক যুবকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামে। তার বাবার নাম আজমল হক ।
এসআই আতিকুর রহমান জানান, রাত ১১টার দিকে ফমিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র নিয়ে যাত্রীবাহী একটি বাসে চড়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার চাঁপাল এলাকায় ওই বাসটি থামিয়ে তাকে আটক করা হয়। পরে তার কোমর থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ফমিনি একজন অস্ত্র ব্যবসায়ী। তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed