তারেক রহমানের রায়ের প্রতিবাদে সিলেটে বিএনপির মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন- আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে শহীদ জিয়া পরিবারকে ধ্বংস করতে আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানকে রাজনীতির ময়দান থেকে সরাতে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছে। যে মামলায় নিন্ম আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে সেই মামলায় সর্বোচ্চ আদালতে সাজা প্রদানের মাধ্যমে ন্যায় বিচারের শেষ ভরসাটুকু জনগন হারাতে বসেছে। দেশপ্রেমিক জনতা এই রায় কখনো মেনে নেবেনা।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় সাজার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মিছিলটি বাদ আসর নগরীর ঐতিহাসিক কোর্টপয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ। তিনি বলেন- অবৈধ সরকার তারুন্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই মিথ্যা সাজা প্রদানে আদালতকে বাধ্য করেছে। জনগন প্রতিহিংসামুলক এই রায় কখনো মেনে নিবেনা। অবিলম্বে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত এই রায় বাতিল করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতা ফুসে উঠবে।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিসিক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সদস্য ও মহানগর মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপি নেতা সৈয়দ মঈনুদ্দিন সোহেল, এমদাদ হোসেন চৌধুরী, মাহবুব চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, শ্রমিক দল নেতা ইউনুছ মিয়া, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামীম আহমদ, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন- হাবিবুর রহমান শিলু, লল্লিক আহমদ চৌধুরী, এসএম ইলিয়াস আলী, আব্দুল লতিফ খান, শাহ মাহমুদ আলী, এডভোকেট ফখরুল হক, আল মামুন খান, সিরাজুল ইসলাম, রায়হান আহমদ, নাহিদ চৌধুরী, রুমেল শাহ, বুরহান উদ্দীন, লুৎফুর রহমান, নজরুল ইসলাম, হাবীবুর রহমান হাবিব, মনিরুল ইসলাম তুরন, জমির মিয়া, আজাদ মেম্বার, মঈনুল ইসলাম মঞ্জু, আশরাফ বাহার, জিয়াউর রহমান দিপন, কাজী নাইমুুল আলম, উজ্জল চন্দ্র নাথ, মকসুদুল করিম নোহেল, কাজী মেরাজ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, বেলায়েত হোসেন মোহন, সোহেল আরেফিন, জেহিন আহমদ, আব্দুর রহিম, খোকন ইসলাম, হাসিম উদ্দীন, হাবিবুর রহমান হাবিব, রফিক মিয়া, শামসুর রহমান শামীম, আব্দুল মান্নান, নাজিম উদ্দীন পান্না, লিটন আহমদ, কল্লোলজ্যোতি বিশ্বাস জয়, ফখরুল ইসলাম রুমেল, আবুল হাসনাথ, এসএম মালেক, হানুর ইসলাম ইমন, নাসির উদ্দীন রহিম, আব্দুল মুকতাদির খান, মোশতাক আহমদ, শাহ জুনেদ, রুন আহমদ, ছালাম আহমদ, আমিনুল ইসলাম মামুন, সুমেল আহমদ চৌধুরী, কামরুল হাসান, মামুন আহমদ, মাজেদ খান, আজাদ মিয়া, কায়সান মাহমুদ সুমন, মোবারক হোসেন তুহিন, আবুল কালাম আজাদ, আইনুল হক সুমন, আফজাল খান পাপ্পু, সোহেল ইবনে রাজা, শহীদুজ্জামান সুমন, সাইদুল হক চৌধুরী, সমর আলী, আলমগীর হোসেন, আলী আকবর রাজন, সুহেদুল ইসলাম সুহেদ, মাজহারুল ইসলাম, মাহতাব উদ্দীন, আবু রায়হান রাজু, জাকির হোসেন, সৈয়দ শাহজাহান আলী, মাজেদ খান, দিলদার হোসেন শামীম, এডভোকেট আব্দুল্লাহ হোসেন, গোলাম রব্বানী, তানভীর আহমদ চৌধুরী, ইসমাঈল আলী, নুরুল ইসলাম, নাহিদ আহমদ, মোবারক মিয়া, রুবেল আহমদ, আব্দুল বাছিত, আমির উদ্দীন, তাহমিদুল হক, জুয়েল খান, আফজাল হোসেন, মাহবুবুল আলম সৌরভ, মো: আব্দুল্লাহ, ফেরদৌস আহমদ, মেহেদি হাসান সাজাই, মঈনুল ইসলাম, শামসুদ্দিন শুভ, জামিল আহমদ জমির, ইয়াসিন আহমদ ফাহিম, গৌছুল আলম, ইমরান আলী, অঞ্জন দাস অঞ্জন, মাহমুদুল ইসলাম বদরুল, মাহমুদুর রহমান শাফি, আল-আমিন স্বপন, কামরুজ্জামান, মামুনুর রশীদ মামুন, মাহমুদুল হাসান, আবু মাহবুব, প্রিন্স খান, রাহেল আহমদ, প্রিতম লস্কর, মাহফুজ আহমদ, তৌফিক আহমদ, ফাহিম আহমদ ও বাপ্পী আহমদ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed