Main Menu

তারেক রহমানের রায়ের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর ধোপাদিঘীর পাড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংমহল টাওয়ারের সামনে এক পথসভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শেখ নুরুল ইসলাম, লিটন কুমার দাস নান্টু, এম এ মতিন, জিএম আজম, সেলিশ আহমদ সেলু, অলি চৌধুরী, বদরুল ইসলাম, মাহবুব আলম, নজরুল ইসলাম রাজু, আব্দুল হাসিব, বদরুল আজাদ রানা, ইফতেখার আহমদ সোহেল, মহিদুল হক, এস এম আক্তার, আবু তাহের শিশু, সাইফুল ইসলাম, হোসেন মাহমুদ তালুকদার, রোমান মাহমুদ কাওসার, সিকন্দার ইসলাম শিপু,ওয়াসিম আহমদ বাবর, দেলাওয়ার হোসেন, আব্দুস সালাম, আবদুল মোতাকাব্বির চৌধুরী সাকি, আবু ইয়ামিন চৌধুরী, রুবেল ইসলাম, ইমরান হোসেন মিতু, এইউ মিজান, মাছুম আহমদ সাকিন, আরিফুল ইসলাম বাবু, শাহেদ খাঁন, দেলাওয়ার হোসেন লিজু, শাহজাহান চৌধুরী মাহি, সামিউল হাসান সানি, তানভির খাঁন, কাজী মিজানুর রহমান তুহিন, রিয়াদ আহমদ, এম আর এফ রিমন, ইব্রাহিম তালুকদার, আব্দুল বাছিত, ফৌইজুর রহমান, নাজমূল ইসলাম, সাইদ আহমদ, রাজন আচার্য্য, সৈয়দ আলী ইরফান সাকিব, জাহির আহমদ, জিহাদ হোসেন, আলা উদ্দিন আহমদ, নাসিম হোসাইন, শাহি প্রমূখ।
jcd sylhet2এদিকে একই সময়ে বিভিন্ন কলেজ বিশ^বিদ্যালয় ছাত্রলের উদ্যোগে নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে বারুতখানা পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান অনির্বাচিত সরকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জাতীয়তবাদী শক্তির ঐক্যের প্রতীক জননেতা তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রেখে তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন বাংলাদেশের ছাত্রজনতা দুঃস্বপ্নে পরিনত করবে। বক্তারা বলেন, জুলুমবাজ সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। বক্তারা বলেন, স্বৈরাচারী সরকারের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তারেক রহমান সময়মত বাংলাদেশের মাটিতে অবশ্যই ফিরে আসবেন।
সিলেট জেলা ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে এবং এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন রাজীব ও জুবের আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা ও সিলেট ল’ কলেজ ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক কামাল হোসেন, মহানগর ছাত্রদল নেতা ফাহিম রহমান মৌসুম, তানিমুল ইসলাম তানিম, মনিরুজ্জামান মিজান, তাজুল ইসলাম সাজু, এমসি কলেজ ছাত্রদল নেতা শেখ শামসুদ্দিন শামসুল, সরকারী কলেজ ছাত্রদল নেতা এস এম ফখরুল ইসলাম, জামিনুল ইসলাম জামি, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আব্দুল হামিদ, এমসি কলেজ ছাত্রদল নেতা সৈয়দ মিনহাজ, এমসি কলেজ ছাত্রদল নেতা ইকবাল হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সালাউদ্দিন, এমসি কলেজ ছাত্রদল নেতা জুবায়ের আহমদ, সোয়েব আহমদ খান, জনি, পারভেজ আহমদ, ফুহাদ আহমদ, সৈয়দ শাহনুর, সৈয়দ আলীম উদ্দিন প্রমুখ।
M M Collage JCD photoঅপরদিকে একই সময়ে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে লামাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খাঁন, ক্রীড়া সম্পাদক শাহ আকাব উদ্দিন পলাশ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুহেল রানা, সেলিম মিয়া, আনা খান রাজু, এনামুল হক জুমন, ইমন আহমদ, আসাদুজ্জামান শহিদ, আবুল হোসেন, আফজল হোসেন, সাঈদুর রহমান, মুক্তার আহমদ মুক্তার, জুবায়ের আহমদ, পারভেজ আহমদ, মান্ন দে, রিপন আহমদ, মনির আহমদ, সেজা আহমদ, মামুন আহমদ, বখতিয়ার হোসেন, সুহেল আহমদ প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, তরুণ প্রজন্মের কাছে তারেক রহমান একজন সৎ ও প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব। তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার একের পর এক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ছাত্রদল ঐক্যবন্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

সিলেট বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল
Sylhet University jcdতারেক রহমানকে রাজনীতির ময়দান থেকে সরাতে ষড়যন্ত্রমুলক মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছে। যে মামলায় নিম্ন আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে সেই মামলায় সর্বোচ্চ আদালতে সাজা প্রদানের মাধ্যমে ন্যায় বিচারের শেষ ভরসাটুকু জনগন হারাতে বসেছে। দেশপ্রেমিক জনতা এই রায় কখনো মেনে নেবেনা।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে সিলেট বেশরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
মিছিলটি বৃহস্পতিবার বাদ আসর নগরীর ঝরনারপার হতে চৌহাট্টা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাজ্জাক খান রাজ, আহমদ শাহিন, সালাহ উদ্দিন আহমদ, সায়েদ আহমদ, মাহমুদ জুয়েল, কামরুল হাসান তালুকদার, ফজলুল করিম ফয়জুল, আমিনুল করিম, দেলওয়ার হোসেন চৌধুরী আপন, সাইফুর রহমান রাজু, সাবাজ মান্না, রাজু আহমদ অপু, সালিম আসলাম, স¤্রাট, ইয়াছিন আহমদ মান্না, জুনেদ আহমদ, হৃদয় প্রমুখ।

সিকৃবি ছাত্রদল
jcd ---21.07.16বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের কেরে। বৃহস্পতিবার দুপুরে বিশ্¦বিদ্যালয়ের ২নং গেইট থেকে মিছিলটি শুরু হয়ে বালুচর নতুন বাজারে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিকৃবি ছাত্রদলের সিনিয়র নেতা জামিল আহমদের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শরিফুল ইসলাম জোনাইদের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র ছাত্রদল নেতা নাঈম উদ্দিন জাবেদ, কাওসারুল ইসলাম কিরণ, সুদীপ সিং, জয় ব্রত, শামীম আহমদ, উত্তপ চাকমা, সানাউল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, তরুণ প্রজন্মের কাছে তারেক রহমান একজন সৎ ও প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব। তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার একের পর এক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ছাত্রদল ঐক্যবন্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

 

 

Share





Related News

Comments are Closed