গণপূর্তমন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় স্থগিতাদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে আগামী ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদালতে ইঞ্জিনিয়ার মোশাররফের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। বৃহস্পতিবার দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
২০০৭ সালের ২৫ নভেম্বর রমনা থানায় জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি টাকার সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় এই মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এই মামলা তদন্তাধীন অবস্থায় ২০০৮ সালের ২৭ আগস্ট হাইকোর্ট মামলা স্থগিত করে রুল জারি করেন। সেই থেকে মামলার কার্যক্রম স্থগিত থাকে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আইনজীবীরা হাইকোর্টে এই মামলাটি চালাবেন না বলে জানান। তাই আদালত মামলার কার্যক্রমের ওপর পূর্বের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন এবং তাকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে দুদককে এই মামলার তদন্ত কার্যক্রম চালানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed