বিপিএল-এর জমকালো উদ্বোধন
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হয়েছে জজ-ভুইয়া গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগের।
জমকালো উদ্বোধন অনুষ্ঠানটি বুধবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় কনসার্টের মধ্য দিয়ে শুরু হয়। গ্যালারিতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। টিকিট মূল্য ছিল ১০০ টাকা। এ কনসার্টে বিপিএল ব্র্যান্ড অ্যাম্বাসাডর মমতাজের সঙ্গে আইয়ুব বাচ্চুসহ ঢাকা ও স্থানীয় অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশ করেন। বিপিএলের থিম সং ‘লেটস শাউট ফুটবল’ এর সুরে সুরে নেচে দর্শকদের আনন্দ দেন জনপ্রিয় অভিনেতা নিরব ও সহ শিল্পীরা।
সাধারণত উদ্বোধনী অনুষ্ঠানের পরই প্রতিযোগিতা শুরু হলেও এবারের বিপিএল মাঠে গড়াবে ২৪ জুলাই রবিবার থেকে। এমএ আজিজ স্টেডিয়ামেই প্রথম রাউন্ডের খেলাগুলো খেলবে লিগের ১২টি দল। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। টিকিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। এক টিকিটেই দুটি ম্যাচ দেখা যাবে।
চট্টগ্রামে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪টি । ২৪ জুলাই উদ্বোধনী খেলায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ। একই দিন পরের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে লড়বে উত্তর বারিধারা ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও বিপিএলের স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed