Main Menu

হাবিপ্রবির নিখোঁজ ছাত্র সিফাত উদ্ধার

মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্র সিফাত আহমেদ শিশির নিখোঁজ হওয়ার তিনদিনের মাথায় ময়মনসিংহের
ত্রিশাল থেকে উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২০ জুলাই) সকালে অচেতন অবস্থায় সিফাতকে উদ্ধার করা হয়। সিফাত হাবিপ্রবি ক্যা¤পাসের পাশেই ধানসিঁড়ি মেসে থাকতেন। তিনি গাইবান্ধা জেলার সদর উপজেলার কালীবাড়ী পাড়ার আব্দুল কুদ্দুস মোড়লের ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, সিফাতকে আনতে তার বাবা ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছেন। সিফাত এলে প্রকৃত ঘটনা জানা যাবে।

হাবিপ্রবির প্রক্টর প্রফেসর ড. এটিএম সফিকুল ইসলাম জানান, গত সোমবার (১৮ জুলাই) একটি পরীক্ষায় অংশ না নেওয়ায় সিফাতের নিখোঁজ হওয়ার বিষয়টি সবার নজরে আসে।

সিফাতের সহপাঠীদের বরাত দিয়ে তিনি আরও জানান, রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় সিফাত পাশের এক বন্ধুর মেসের উদ্দেশে রওনা হন। এরপর থেকে সিফাতের কোনো খোঁজ না পাওয়ায় তার সহপাঠীরা হাবিপ্রবি কর্তৃপক্ষকে জানায়। পরে হাবিপ্রবি
প্রশাসন বিষয়টি সিফাতের বাবাকে অবগত করে।

এ ব্যাপারে মঙ্গলবার সিফাতের বাবা দিনাজপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

Share





Related News

Comments are Closed