Main Menu

৫০ ভরি স্বর্ণে মাহির সাজ

বৈশাখী নিউজ ডেস্ক : রাত তখন পৌনে আটটা। ঢাকার ক্যান্টনমেন্টের একটি মিলনায়তনের সামনে গাড়ি থেকে নামলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। লাল শাড়িতে নববধূর সাজ।

গয়নার অভাব নেই। হাত, গলা, কপাল- সবখানে সোনার গহনা। নাকে নথ। কপাল ছুঁয়ে আছে টিকলি। আলোকচিত্রীদের সাটার পড়তে থাকলো।

সাজানো গেটে নানান ভঙ্গিতে ছবি তুললেন মাহি। গায়ের গহনাগুলোও তুলে ধরলেন কয়েকবার।
পারিবারিক সূত্র জানায়, সব মিলিয়ে ৫০ ভরি সোনার গয়না পরেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

বুধবার (২০ জুলাই) এখানে আয়োজন করা হয়েছে মাহি ও অপুর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সম্প্রতি সিলেটের অপুকে বিয়ে করে ঘর বেঁধেছেন তিনি।

চিত্রনায়িকা মাহিয়া মাহির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকার ক্যান্টনমেন্টের একটি মিলনায়তনে সাঁজানো হয়েছে বর-কনের বসার নজর কাড়া মঞ্চ।

পুরো মঞ্চ জুড়ে নবাবি আবহ। সোনালি রঙের প্রাধান্য। আছে লালগালিচা। দু’পাশে দুটি আয়না। বসার জন্য আছে সাদা সোফা। মঞ্চর নিচে একপাশে মাহি ও তার বর অপুর ছবির স্ট্যান্ড। সেটার পাশে ভিডিওচিত্র প্রদর্শনের জন্য রয়েছে পর্দা। মঞ্চের সামনে বসেছেন অতিথিরা।

আগামী ২৪ জুলাই তার দ্বিতীয় বৌভাত অনুষ্ঠিত হবে শশুরবাড়ি সিলেটে।

Share





Related News

Comments are Closed