জগন্নাথপুরে ১৫০ পিস সুলফি উদ্ধার
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের নোয়াগাঁও থেকে দেশীয় অস্ত্র ১৫০ পিস সুলফি উদ্ধার করেছে পুলিশ।
এ অস্ত্রগুলো মারামারির জন্য মজুদ করে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৮ টার দিকে নোয়াগাঁওয়ের কুদ্দুস ও সফরুলের বাড়ি থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অস্ত্র মামলা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরছালিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কুদ্দুস ও সফরুল দুজনই দাঙ্গাবাজ। তাদের বিরুদ্ধে সংঘর্ষের ঘটনার মামলা আছে। আবারও এলাকায় সংঘর্ষ ঘটানোর জন্য ১৫০ পিস বাঁশের সুলফি মজুদ করেছিল। পুলিশ খবর পেয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।
উল্লেখ্য, গত ৮ জুলাই নোয়াগাঁও গ্রামের সফরুল ও কুদ্দুসের নেতৃত্বে একই গ্রামের মুহিবুর রেজা টুনুর পরিবারের ওপর হামলা করা হয়। হামলায় ওই পরিবারের নারী ও শিশুসহ অনেকেই আহত হন। পরে এ ঘটনায় জগন্নাথপুর থানায় ওই হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা (নম্বর-৬) দায়ের করা হয়।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed