Main Menu

১০৭ বছর পর জাতীয়করণ হলো রামসুন্দর উচ্চ বিদ্যালয়

মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: দীর্ঘ প্রতিক্ষার পথ পাড়িয়ে দিয়ে অবশেষে প্রায় ১০৭ বছর পর জাতীকরণ করা হলো প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরস্থ রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়। এতে করে বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী-শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে বইছে আনন্দের বন্যা। সর্বস্থরের উপজেলাবাসীর মনেও কমতি নেই এই আনন্দ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) সাখাওয়াত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত ৩৭.০২.০০০০.১০৬.৪৯.০০২.১৫-৯৭৬ নং স্মারকের মাধ্যমে জাতীকরণকৃত দেশের ১১৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়। এতে ১৪ নম্বরে রয়েছে বিশ্বনাথ উপজেলার শত বছরের প্রাচীন বিদ্যাপীঠ ‘রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপির আন্তরিকতায় সিলেট-২ আসনের (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানী নগর) সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর প্রেরিত ডিও এবং প্রচেষ্ঠার ফলে দীর্ঘদিন পর ‘রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়’ জাতীকরণ করা হলো।
রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করার সংক্রান্ত মন্ত্রনালয়ের কাজগপত্র প্রাপ্তি সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ বলেন, দীর্ঘদিন পর বিশ্বনাথবাসীর দাবিপূরণ হলো। এতে করে বিশ্বনাথের শিক্ষার হার আরো বৃদ্ধি পাবে।

Share





Related News

Comments are Closed