তাহিরপুরে গৃহবধু শিল্পী হত্যায় বিএনপি নেতার ছেলে গ্রেফতার
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে গৃহবধু শিল্পী হত্যায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার ছেলেকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।
গ্রেফতারকৃত মো. আবদুল গণী ওরফে গণী মিয়া উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের সোহালা গ্রামের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজি ফজলুল হকের ছেলে।
বালি-পাথর ব্যবসায়ী গণী মিয়া সিআইডি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার বিষযটি জানাজানি হলে গোটা উপজেলা জুড়ে গৃহবধু শিল্পী হত্যাকান্ডের বিষয়টি নিয়ে নতুন করে ব্যাপক রহস্য ও নানা ধুর্মজাল সৃষ্টি হয়েছে।
সুনামগঞ্জ জেলা সিআইডি পুলিশের দায়িত্বশীল সুত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের সাজিদ মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৩)’র লাশ গত ১১ মার্চ সকালে বাড়ীর দরজার সামনে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে নিহত শিল্পীর বাবা উপজেলার কামড়াবন্দ গ্রামের এলাইছ মিয়া বাদী হয়ে শিল্পীর স্বামী সাজিদ মিয়া ও তাঁর সৎ মা সরফুন নেছাকে আসামী করে ঐদিনই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান হত্যা মামলায় সাজিদ ও তাঁর সৎমা সরফুন নেছাকে গ্রেপ্তার করেন। মামলাটি প্রায় দেড় মাস থানা পুলিশ তদন্ত করার পর গত ১১ এপ্রিল স্ব-প্রণোদিত হয়ে সিআইডি (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) মামলাটির পুন:তদন্ত ভার গ্রহন করে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পুলিশ পরিদর্শক মো. শহীদ উল্লাহ্ দীর্ঘ দু’মাস তদন্ত করে শিল্পী হত্যাকান্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়ে সোমবার (১৮ জুলাই) রাতে জেলা শহরের পৌর মার্কেট এলাকা থেকে গণী মিয়াকে গ্রেফতার করেন।
শিল্পী হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ ও গণীর গ্রেফতার প্রসঙ্গে তার সহোদর ওমর গণী জানান, তার বড় ভাই গণী মিয়া শিল্পী হত্যাকান্ডের সাথে আদৌ জড়িত নন, নিছক তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
জেলা সিআইডি পুলিশের পুলিশ পরিদর্শক মো. জহিরুল হক কবির গণী মিয়াকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন গণী মিয়াকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে, আদালত ২১ জুলাই বৃহস্পতিবার শুনানীর দিন ধার্য্য করেছেন।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed