জগন্নাথপুরে লন্ডনী ছেলের সাথে স্কুলছাত্রীর বাল্য বিয়ে
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা: ছেলে লন্ডন যাবে-তাই মেয়ের বিয়ের বয়স হয়নি জেনেও সুযোগ হাত ছাড়া করতে চাননি কুয়েত প্রবাসী নূর আলী। তার দশম শ্রেণী পড়ুয়া ১৫ বছরের মেয়েকে তুলে দেন লন্ডন প্রবাসী তহুর উদ্দিনের তৃতীয় স্ত্রী’র ছেলে সালেহ আহমদ এর হাতে। বয়স না হওয়ায় কাবিন না হলেও ইমাম এনে উভয় পক্ষের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে আকদ্ শেষ করা হয়। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে।
এলাকাবাসী সূত্র জানায়, নারিকেলতলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তহুর উদ্দিনের চার ছেলে-মেয়ের এক সাথে যুক্তরাজ্য যাওয়ার এন্ট্রি হয়। এ খবর পাওয়ার সাথে সাথে মোটা অংকের টাকার বিনিময়ে লন্ডন যাওয়ার আশায় ২৩ বছরের যুবক সালেহ আহমদ এর সাথে গুলবাহার বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়–য়া ছাত্রীর বিয়ে দিতে রাজী হয়ে যান কুয়েত প্রবাসী নুর আলী। গত শুক্রবার (১৫ জুলাই) জুম্মার নামাজ শেষে মেয়ের বাড়িতে উভয় পক্ষের আত্মীয় স্বজন ও গ্রামের ৪০ জন মানুষের উপস্থিতিতে এই বাল্য বিবাহটি সম্পন্ন হয়। বয়স না হওয়ায় কাজী এনে কাবিন করা না হলেও স্থানীয় মসজিদের ইমাম এনে বাল্য বিবাহের আকদ্ শেষ করা হয়।
ইমাম আলা উদ্দিন জানান, ছেলে লন্ডন যাবে তাই তাড়াহুড়া করে বিয়ের আয়োজন করা হয়েছে। আমাকে বলা হয়েছে পরে কাবিন হবে। আমি শুধু আকদ পড়ে দিতে বলা হয়। তাই আমি সবার উপস্থিতিতে আকদ্ পড়িয়েছি। গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু সরকার জানান, সুলতানা বেগম দশম শ্রেণীতে পড়ে। স্কুলের রেজিষ্ট্রার অনুযায়ী তার বয়স ১৬ বছর বলে তিনি জানান। বাল্য বিবাহের বিষয়টি তিনি শুনেছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে জানতে মেয়ের বাবা নুর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন রিসিভ করেননি। তবে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বাল্য বিবাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed