Main Menu

অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি নেই জয়ার

বিনোদন ডেস্ক: ঢালিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেছেন, চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি নেই তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এর আগে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেও তুমুল সমালোচিত হয়েছেন জয়া।

পর্দায় তাকে সাহসী দৃশ্যে দেখা গেলেও নগ্ন দৃশ্যে জয়ার আপত্তি রয়েছে। তা কিছুদিন আগেই জানিয়েছিলেন। তবে চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি নেই এই অভিনেত্রীর।

কলকাতার ‘ঈগলের চোখ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন জয়া। এতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি।

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছেন আবারো তো বিতর্কের মুখে পড়তে পারেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিনেত্রী হিসেবে যা যা করা উচিত, তা করতে কোনো দিনও ভয় করবে না। গল্পের প্রয়োজনে যদি ঘনিষ্ঠ দৃশ্য করতে হয়, তবে কেন করব না! আমি যখন যে কাজটি করি, তা মন দিয়ে করি।’

জয়া জানান, যতদিন অভিনয় করতে ভালো লাগবে, নিজের পুরোটা দিয়েই করবেন। যেদিন ভালো লাগবে না, সেদিন সব ছেড়ে হয়তো অন্য কিছু করবেন তিনি।

Share





Related News

Comments are Closed