Main Menu

সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুলছাত্র নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজের সামনে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম আদিব আহমদ চৌধুরী। সে সিলেট মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ও নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার সাবেক গ্যাস কর্মকর্তা মরহুম সাবের আহমদ চৌধুরীর পুত্র।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে আদিব মোটরসাইকেল যোগে সিলেট ক্যাডেট কলেজ অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed