Main Menu

লালমনিরহাটে বাসা চাপায় নিহত ২

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের ফকিরের তকেয়া নামক স্থানে বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। এসময় ঘটনাস্থলেই ১ জন নিহত ও হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। এঘটনায় আরো ৫জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম গামী যাত্রীবাহি মিতালি পরিবহনের একটি বাস লালমনিরহাট জেলার ফকিরের তকেয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ওষুধের দোকানে ঢুকে পড়ে।
এসময় ওই দোকানে ওষুধ নিতে আসা তপন চন্দ্র (১৫) নামে এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত পথচারী মকছার হোসেন কে(৪৬) রংপুর নেয়ার পথে মারা যায়। নিহত তপন চন্দ্র সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বিনয় চন্দ্রের ছেলে ও মকছার হোসেন ওই ইউনিয়নের বালাপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
বাসের ধাক্কায় দোকানদার আব্দুস কুদ্দুস, বাদশা মিয়া সহ পাঁচজন আহত হয়েছেন । আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এসময় ঢাকা-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লালমনিরহাট সদর থানার উপ পরিদর্শক শাহাজাহানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Share





Related News

Comments are Closed