জগন্নাথপুরে বৃটিশ তরুণীকে জোরপূর্বক বিয়ে দেয়ার চেষ্টা
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক ব্রিটিশ তরুণীকে জোরপূর্বক বিয়ে দেয়ার প্রস্তুতি চলছিল। অবশেষে তরুণীর অভিযোগের প্রেক্ষিতে ব্রিটিশ এম্বেসির লোকজন ব্রিটিশ তরুণীকে বিয়ের দুই দিন আগে উদ্ধার করে নিয়ে যায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌর এলাকার এনায়েত নগর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মল্লিক হামদু মিয়া বেশ কিছু দিন আগে তাঁর পরিবারের লোকজনকে নিয়ে দেশের বাড়িতে বেড়াতে আসেন। দেশে এসে তিনি তাঁর ভাই মল্লিক রফু মিয়ার ছেলে মল্লিক জাকির হোসেনের (২০) সাথে তাঁর মেয়ে রোকসানা বেগমের (১৭) বিয়ে দেয়ার প্রস্তুতি নেন। আগামি ১৫ জুলাই শুক্রবার তাদের বিয়ে হওয়ার কথা ছিল।
কিন্তু এ বিয়েতে ব্রিটিশ তরুণীর কোন মত ছিল না। তাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখে জোরপূর্বক বিয়ে দেয়ার ঘটনাটি ওই তরুণী ব্রিটিশ এম্বেসিকে গোপনে জানায়। এরই প্রেক্ষিতে ১৩ জুলাই বুধবার বিকেল ৫টার দিকে ব্রিটিশ এম্বেসির লোকজন জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় মল্লিক রফু মিয়ার বাড়ি থেকে ওই ব্রিটিশ তরুণীকে উদ্ধার করে নিয়ে যায়।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed