স্থগিত ইউপি নির্বাচনে পুনঃভোট ২৭ জুলাই
বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন অনিয়মের কারণে স্থগিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পুনঃভোট আগামী ২৭ জুলাই করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে কমিশন বৈঠকের জন্য নথি উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
এ বিষয়ে ইসির সহকারী সচিব মো. আশফাকুর রহমান জানান, স্থগিত কেন্দ্রে পুনঃভোটের তারিখ ২৭ জুলাই রেখে কমিশন সভার জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ইসি কর্মকর্তারা জানান, ইউপি নির্বাচনে সহিংসতা, ব্যালট ছিনতাই, আগেই ব্যালটে সিলমারাসহ নানা অনিয়মের কারণে ৩৪৬টি ভোটকেন্দ্র বন্ধ রাখা হয়। এসব কেন্দ্রের ভোটার সংখ্যা হিসেব করে চেয়ারম্যান বা সদস্য পদে ভোটের ব্যবধান ভোটার সংখ্যার চেয়ে বেশি থাকলে পুনরায় ভোটগ্রহণের প্রয়োজন হবে না। তবে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটের চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান কম হলে নির্বাচন পরিচালনা বিধির ৩৭ (২) অনুযায়ী অবশ্যই পুনরায় ভোটগ্রহণ করতে হবে।
ইসির তথ্য মতে, ২২ মার্চ প্রথম ধাপের নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের অভিযোগে ৬৫টি, ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৩৭টি, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ২৬, চতুর্থ ধাপে ৭ মে ৫৩, পঞ্চম ধাপে ২৮ মে ১২৩ এবং ৪ জুন ষষ্ঠ ও শেষ ধাপে ৪২টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে ইসি।
Related News
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More
একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ১১ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহীRead More



Comments are Closed