Main Menu

কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৩ বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বাতাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম জানান, নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেস (ঢাকা মেট্রো-গ ১৪২২৪৯) এবং কুমিল্লাগামী পণ্যবাহী ট্রাকের (বগুড়া-ট ১১১৪৫৭) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

গুরুতর আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও বাসটি আটক করেছে হাইওয়ে পুলিশ।

Share





Related News

Comments are Closed