Main Menu

সিলেটে ছাত্রদল নেতা ময়নুল গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বালুচর থেকে ছাত্রদল নেতা ময়নুল ইসলামাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তার বালুচরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ময়নুল সিলেট মহানগর ছাত্রদলের একজন সক্রিয় নেতা বলে জানা গেছে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুনশী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, ময়নুল চুরি ছিনতাইসহ ১০/১২টি মামলার আসামী।

Share





Related News

Comments are Closed