Main Menu

সুরমা নদী থেকে শিক্ষক হায়দার আলীর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দীর্ঘ ৩২ ঘন্টা পর সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান হায়দার আলীর (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে সুরমা নদীর খালোপার অংশে তার লাশ ভেসে উঠে বলে জানান স্থানীয় বাসিন্দা সাংবাদিক আফতাব উদ্দিন। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা তার লাশ উদ্ধার করেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নগরীর কাজিরবাজারে খেয়া পাড়ি দেয়ার সময় হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে যান তিনি। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরীরা তার সন্ধানে অভিযান চালালে তাকে খুজে পায়নি। অবশেষে বুধবার ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে তার লাশ ভেসে উঠে।
তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভোগছিলেন। মঙ্গলবার সকালে ইন্সুলিন গ্রহণ করে খাবার সাথে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওয়ানা হন। এমন তথ্য জানিয়েছেন ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল হালিম। ডায়াবেটিস নীল হয়ে যাওয়ায় তিনি অজ্ঞান হয়ে পানিতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।
শিক্ষক হায়দর আলী ১৯৮৮ সাল থেকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। দুই ছেলে সন্তান ও স্ত্রী নিয়ে তিনি সিলেট নগরীর ছড়ারপাড় এলাকায় বসবাস করছিলেন।

Share





Related News

Comments are Closed