বিশ্বনাথে শিক্ষার্থীকে প্রধান শিক্ষকের বেদম প্রহার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: স্কুলের গাছ থেকে পেয়ারা খাওয়ার অপরাধে বিশ্বনাথে প্রধান শিক্ষকের বেদম প্রহারে গুরুতর আহত হয়েছে নবম শ্রেনীর এক শিক্ষার্থী। তার নাম রনি সূত্র ধর (১৫)। বুধবার উপজেলার দেওকলস ইউনিয়নের দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় স্কুলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে আতংক বিরাজ করছে।
শিক্ষার্থী রনি সূত্র ধর জানায়, স্কুলের আঙ্গিনায় লাগানো একটি পেয়ারা গাছ থেকে পেয়ারা খাওয়ার পর ডেকে নিয়ে স্কুলের বারান্দায় সকল ছাত্র-ছাত্রীদের সামনে আমাকে বেদম পেটান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মুকিদ। পরে বাড়িতে গিয়ে অভিভাবককে জানাই। মামা আমাকে তাৎক্ষনিকভাবে ডাক্তারের কাছে নিয়ে আসেন। বিষয়টি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে অবগত করা হয়েছে।
এলাকাবাসি ও স্কুলের ছাত্ররা জানায়, প্রধান শিক্ষক আব্দুল মুকিদ প্রায় সময় ছাত্র-ছাত্রীদের উপর শারীরিক নির্যাতন বেত্রাঘাত করে থাকেন। এছাড়ও আরো বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় স্কুলের অধ্যক্ষ মো. আব্দুল মুকিদ সাংবাদিকদের কাছে প্রহারের কথা স্বীকার করে জানান, বিষয়টি ম্যানেজিং কমিটির কাছে আহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখবেন।
এব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed