সিলেটে খ্রীস্টান মিশনের গাছ চুরির ঘটনায় মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর নয়াসড়কস্থ খ্রীস্টান মিশনের বৃক্ষনিধন ও চুরির ঘটনায় মামলা হয়েছে। ঘটনার ১২দিন পর বুধবার (১৩ জুলাই) দুপুরে সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরুর আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন সিলেট প্রেসবিটারিয়ান্ সিনড সেক্রেটারী বোর্ড অব ট্রাষ্টী শংকর মারাক।
মামলার আসামীরা হচ্ছে, নগরীর নয়াসড়কস্থ খ্রীস্টান মিশনের মৃত জিন্দামারাকের পুত্র নিযুম সাংমা, একই এলাকার মৃত ফেড্রিস গ্রে’র পুত্র উইলসন গ্রে’ এবং মৃত সূর্য্যন্দেু দাসের পুত্র রবিন জহর দাস সহ অজ্ঞাতনামা আরো ১০/১২জন।
গত ২ ও ৩ জুলাই খ্রীস্টান মিশনের বৃক্ষ নিধন ও চুরির ঘটনা ঘটে। চোরেরা মিশনের দুই লাখ টাকা মূল্যের ১০টি গাছ কেটে গাড়ি করে অন্যত্র নিয়ে যায় এবং এ সময় স্থানীয়দের প্রাণে মারার হুমকি দেয়। এ ঘটনায় মিশনের তত্বাবধায়ক সিলেট প্রেসবিটারিয়ান্ সিনড সেক্রেটারী বোর্ড অব ট্রাষ্টী শংকর মারাক গত ৪ জুলাই সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা দিলে অজ্ঞাত কারনে মামলা রেকর্ডে নেয়নি পুলিশ। ফলে বাধ্য হয়ে মিশনের সেক্রেটারী শংকর মারাক বুধবার আদালতে এ মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবি সিলেট জেলা বারের অ্যাডভোকেট স্বপন কুমার শিকদার জানান, আদালত মামলাটি গ্রহণ করে এজাহার গন্যে রেকর্ড (এফআইআর) করার জন্য সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed