ঝিনাইদহে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার নওদা গ্রামে মুন্নি খাতুন (২৫) নামের ৮ মাসের এক অন্তসত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী নাজিম উদ্দীন ও শ্বশুর আশরাফ আলী পলাতক রয়েছেন।
নিহত গৃহবধুর পিতৃ পরিবারের দাবি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তবে তার স্বামীর পরিবারের দাবি তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
জানা গেছে, গত দেড় বছর আগে ঝিনাইদহ জেলার মহেশপুর পৌর এলাকার নওদা গ্রামের আশরাফ আলীর ছেলে নাজিম উদ্দীনের সঙ্গে কালিগঞ্জ উপজেলার মথনপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে মুন্নি খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে গৃহবধূকে যৌতুকের জন্য স্বামী ও শ্বশুর প্রায় নির্যাতন করতেন। এরই জের ধরে গত সোমবার রাতে অন্তসত্তা মুন্নিকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হয়।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, হত্যার বিষয়ে আমরা খবর পেয়েছি। অভিযোগ পেলেই ব্যাবস্থা নেওয়া হবে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed