সুরমা নদীতে নিখোঁজ শিক্ষক হায়দর আলীর সন্ধান এখনো মিলেনি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুরমা নদীতে পড়ে তলিয়ে যাওয়া শিক্ষক হায়দর আলী (৫০) এখনও নিখোঁজ রয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত রয়েছে।
হায়দর আলী সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজি বিভাগের প্রধান। তিনি মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নগরীর কাজিরবাজারে খেয়া পাড়ি দেয়ার সময় হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যান।
তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভোগছিলেন। মঙ্গলবার সকালে ইন্সুলিন গ্রহণ করে খাবার সাথে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওয়ানা হন। এমন তথ্য জানিয়েছেন ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল হালিম। ডায়াবেটিস নীল হয়ে যাওয়ায় তিনি অজ্ঞান হয়ে পানিতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল শিক্ষক হায়দর আলীর সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার শিমুল মো. রফি জানান, কাজিরবাজার সেতু সংলগ্ন আশপাশের বিশাল এলাকাজুড়ে আমরা তাঁর সন্ধানে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। বুধবার বিকেল পর্যন্ত কোথাও তার লাশ ভেসে ওঠেনি। নদীতে স্রোত বেশি থাকায় লাশ ভাটির দিকে চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, শিক্ষক হায়দর আলীর সন্ধানের অপেক্ষায় সুরমা নদী তীরে সময় কাটাচ্ছেন পলিটেকনিকের শিক্ষক শিক্ষার্থীরা। পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইন্সট্রাক্টর মো. মোমতাজ উদ্দিন চৌধুরী জানান, আমরা সকাল থেকে সুরমা নদীতে নৌকা নিয়ে শিক্ষকের খোঁজ পাওয়ার চেষ্টা করছি। বিকেলে লামাকাজি পর্যন্ত ইঞ্জিন নৌকায় ঘুরে দেখেছি। কোথাও সন্ধান পাওয়া যায়নি।
হায়দর আলী ১৯৮৮ সাল থেকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। দুই ছেলে সন্তান ও স্ত্রী নিয়ে তিনি সিলেট নগরীর ছড়ারপাড় এলাকায় বসবাস করছিলেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed