নিহত দর্জি জালালের পরিবারকে প্রাণনাশের হুমকী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হত্যার বিচার চেয়ে মামলা করায় প্রাণনাশের হুমকিতে আছেন সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে নিহত বিশ্বনাথ উপজেলার তাজ মহরম গ্রামের মৃত হাজী শমসের আলীর পুত্র দর্জি আখলিছুর রহমান জালালের পরিবার। নিহত জালালের ছোট ভাই হেলাল আহমদ এ ব্যাপারে বিশ^নাথ থানা ও দক্ষিণ সুরমা থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, সিলেট নগরীর শুকরিয়া মার্কেটের একটি টেইলার্স- এ দর্জির কাজ করতেন আখলিছুর রহমান জালাল। গত ২৪ জুন গভীর রাতে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে তাকে নৃশংস ভাবে হত্যা করে। হত্যাকান্ডের পর জালালের ছোট ভাই হেলাল আহমদ বাদী হয়ে নজরুল ইসলাম শিপন, আব্দুল আলীম বাবলু, মোঃ নছিব আলী সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন। মামলা নং-১৮, তাং- ২৪/৬/২০১৬ইং, ধারা ৩০২/ ২০১/ ৩৪ দঃ বিঃ রুজু হয়।
মামলার পর থেকে এলাকাবাসী হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিভিন্ন কর্মসূচী পালন করছেন।
উল্লিখিত আসামীদের গ্রেফতার করা হলেও আসামী পক্ষের লোকজন বাদীর বাড়ীতে হামলা ও বাদীর পুরো পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে বাদী হেলাল আহমদ বিশ^নাথ ও দক্ষিণ সুরমা থানায় পৃথক জিডি দায়ের করেছেন। জিডি নং বিশ^নাথ থানায় ৩২১, তাং ৯/৭/১৬ইং ও দক্ষিণ সুরমা থানায়- ১৫৯৩, তাং ২৯/৬/১৬ইং।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed