এনসিসি প্রিমিয়ার লীগ ফাইনালে আবাহনীর জয়
এম আরিফুল ইসলাম, দিরাই থেকে: এনসিসি কর্তৃক আয়োজিত সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুর গ্রামে শর্ট বাউন্ডারিতে নয়টি টিম নিয়ে আয়োজিত প্রিমিয়ার লীগে সোমবার অনুস্টিত ফাইলানে চির প্রতিদন্ধী আবহানী বনাম মোহামেডান মুখোমুখি হয়। উক্ত খেলায় আবহানী ৩১ রানে মোহামেডানকে পরাজিত করে। টসে জিতে নির্ধারিত ১২ ওভারে আবহানী ব্যাটিং করে ১১০ রানের টার্গেট দেয় মোহামেডানকে। টার্গেটে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৭৯ রান করে। ফাইনালে ম্যান অব দা ফাইনাল নির্বাচিত হন আবহানীর আনছার।
খেলা শেষে উক্ত টুর্নামেন্টের পুরুস্কার বিতরনী অনুস্টান হয়। উক্ত খেলায় যে ছয়জন ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তারা হলেন মইনুল ৮৭৫ রান, ইমন ৮৫৬ রান, দিপু ৭৮৯ রান, মিন্টু ৬৪৭ রান, ফরহাদ ৫৭৬ রান, আনছার ৫৭০ রান । সর্বোচ্ছ রানের জন্য মইনুলকে পুরুস্কৃত করা হয়। উক্ত টুর্নামেন্টে বল হাতে যারা চমক দেখিয়েছেন তারা হলেন আফজাল ৮৬ উইকেট, ফরহাদ ৬১ উইকেট, মিন্টু ৫৬ উইকেট, আনছার ৫৫ উইকেট, আজহার ৪১ উইকেট, ইমন ৩১ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীর পুরুস্কারে নির্বাচিত হন আফজাল আহমেদ। উক্ত টুর্নামেন্টে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন আনছার আলী। তাকে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত করা হয় । আর তার সাথে সাথে উদিয়মান খেলোয়ার নির্বাচিত হয়েছেন উক্ত টুর্নামেন্টে ভাল ফিল্ডিং করা মোঃ জাভেদ মিয়াকে। অবশেষে এই টুর্নামেন্টে ব্যাটে বলে দারুন খেলার জন্য মেইন দলে ওপেনিংয়ে জায়গা হারাতে পারেন ইমন। তার জায়গায় প্রায় নিশ্চিত করে ফেলেছেন সিরিজ পাওয়া আনছার আলী। তিনি এই টুর্নামেন্টে যেন নিজেকে অন্য ভাবে চিনিয়েছেন যে কিভাবে ব্যাটিং আর বোলিং করতে হয়। তার ব্যাটে বলে ফিল্ডিংয়ে ও অনেক চমক দেখিয়েছেন আনছার। সবশেষে আনছার মেইন দলে আসায় দল থেকে ছিটকে পরবেন অলরাউন্ডার ইমন গাজী। আনছারের জন্য শুভ কামনা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed