Main Menu

আমেরিকার সেন্ট্রাল ফ্লোরিডায় ইদ পুনর্মিলনী

গোলাম সাদত জুয়েল : সেন্ট্রাল ফ্লোরিডায় ফ্রেন্ডস এন্ড ফ্যামিলীর উদ্যোগে ইদ পুর্নমিলনী গত ৯ জুলাই শনিবার স্থানীয় আপনা বাজার প্লাজায় অনুষ্টিত হয়। বিকাল ৩টা থেকে শুরু হলেও প্রবাসী বাংলাদেশীরা আসতে শুরু করেন বিকাল পাচটার পর । ছিল রকমারী কাপড়ের দোকান সহ নানান বাহারী খাবারের দোকান । সন্ধ্যা সাতটার পর থেকে সংগীতানুষ্টান শুরু হয়। বিভিন্ন সিটির সেন্ট্রাল ফ্লোরিডার প্রবাসী বাংলাদেশীরা পরিবার পরিজন নিয়ে উপস্তিত হন। চলে আড্ডা ও খাওয়া দাওয়া, গান শোনা ও কেনাকাটা । মাগরিবের নামাজের পর কিসিমির মুল ধারার রাজনীতিবিদরা শুভেচছা বক্তব্য রাখেন ও মুসলিম কমিউনিটিকে ইদের শুভেচছা জানান । কমিউনিটি একটিভিষ্ট এ কে এম হোসেন হিটুর উপস্থাপনায় ডেমক্রেটদের মধ্যে বক্তব্য রাখেন ওসিওয়ালা কাউনটি শেরিফ প্রাথি মি. গিবসন, ষ্টেট কনগ্রেসম্যন মি. সটো, কা্উন্টি কমিশনার প্রাথি পেগি চে্ৗধুরী ও ডেমোক্রাট ন্যাশনাল ডেলিগেট সামা নুজুমা প্রমুখ।
সামছুদ তোহা ও ইউনুস হোসেন এর উদ্যেগে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলীর ইদ পুনমিলনী অনুষ্টানে সেন্ট্রাল ফ্লোরিডার প্রায় চার শত প্রবাসী বাংলাদেশী উপস্তিত হলে মিনি বাংলাদেশে রুপ লাভ করে । সংগীত পরিবেশন করেন, সেরাজুল, সেলিম, নুরুল ইসলাম ( পল্লী ইসলাম), মোহাম্মদ খছরু ও অনিমা ডি কাষ্টা । রাফেল ড্র তে পুরষ্কার লাভ করেন খলিলুরন রহমান ও সেলিম । লালন কন্যা খ্যাত অনিমা ডি কাষ্টার দেড় ঘন্টা সুরেলা কন্ঠে প্রবাসী বাংলাদেশীদের মাতিয়ে রাখেন । কবিতা আবৃতি করেন কমিউনিটি একটিভিষ্ট শাওন মোষ্তফা ও কবি শাওন প্রজা । ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির ইদ পুনমিলনি অনুষ্টানে অন্যান্যদের মধ্যে সহযোগীতা করেন ওয়ারেস আলী, রাজিব, মিলু ও সাংবাদিক গোলাম সাদত জুয়েল।

Share





Related News

Comments are Closed