সিলেটে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, ৮ লাখ টাকার মাল লুট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগড়ে শাপলাবাগ আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার ভোররাতের দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
শাপলাবাগ আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ৩৫ নম্বর বাসার ভাড়াটে পাথর ব্যবসায়ী আফজালুর রহমান জানান, সোমবার ফজরের নামাজের কিছুক্ষণ আগে ৬-৭ জনের কালো মুখোশধারী ডাকাতদল তার বাসার পেছনের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে।
ডাকাতরা এসময় তার পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে তারা আলমারিতে গচ্ছিত নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা, ৫-৬ ভরি স্বর্ণ ও ৬টি মোবাইল এবং একটি ট্যাব লুট কওে নিয়ে যায়।
ডাকাতরা যাওয়ার সময় দুটি মোটরসাইকেল (পালসার, সিলেট-ল-১১-৭৬৬১ ও ফ্রেজার সিলেট-ল-১১-৯৪০৯) নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র ফেলে রেখে যায়।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরর্বর্তী ব্যবস্থা নেয়া হবে।
Related News
সিলেটে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারে অভিযান চালিয়ে সুইস গিয়ার চাকুসহ ফাহিদ ওরফে মো. ফাহিমRead More
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপিতRead More



Comments are Closed