সিলেটে ভারতীয় মদসহ তিন যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদ সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায় সোমবার (১১ জুলাই) দুপুরে গোয়াইনঘাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯২ বোতল ভারতীয় মদসহ সইবুর ইসলাম(২৮), শেখবুল ইসলাম (২৫) ও হাবিবুর রহমান ওরফে ভেঙ্গাই(২০)কে গ্রেপ্তার করে পুলিশ। তাদেও সকলের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার টাইয়াপাগলা গ্রামে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এসএম আল মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে এদের আটক করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়াইনঘাট থানায় মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed