Main Menu

বিশ্বনাথে অর্ধশতাধিক ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা আমিনুর রহমান সাজ্জাদকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ জুলাই শনিবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃত ছাত্রদল নেতার মুক্তির দাবিতে শনিবার রাত ৮টায় উপজেলা সদরে কলেজ ছাত্রদল মিছিল বের করে। উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভা পুরানবাজারে অনুষ্টিত হয়েছে। উপজেলা ছাত্রদল নেতা আহমদ আলীর সভাপতিত্বে ও মিজানের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা বদরুল আহমদ, জাকারিয়া, ছমির আহমদ, খলিল, জুনেদ আহমদ, রাসেল আহমদ প্রমুখ।
এদিকে, বিনা অনুমতিতে মিছিল সভা আহবান করায় শনিবার রাতেই থানা পুলিশ বাদি হয়ে ১৬ ছাত্রদলের নেতাকর্মীর নাম উল্লেখ করে আরোও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি রেখে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং ৬।
মামলায় এজাহারভূক্ত আসামীরা হলেন উপজেলা ছাত্রদল নেতা ও উপজেলার ভোগশাইল গ্রামের দিলা মিয়ার পুত্র জুনেদ আহমদ (২৮), দতা গ্রামের ইছাক আলীর পুত্র আহমদ আলী (২৭), পশ্চিম শ্বাসরাম গ্রামের সিরাজ মিয়ার পুত্র রাসেল (২৫), বাওনপুর গ্রামের কছির মিয়ার পুত্র সামাদ (২৫), বিদায়সুলপানি গ্রামের ইউনুছ আলীর পুত্র বদরুল (২৫), মইজপুর গ্রামের লালা মিয়ার পুত্র ফখরুল (২৫), বরইগাঁও গ্রামের মৃত আইয়ূব আলীর পুত্র খালেদ (৩০), কারিকোনা গ্রামের আসক আলীর পুত্র হাবিব (২৬), মনোহরপুর গ্রামের মৃত মুছন আলীর পুত্র আব্দুল্লাহ আল ফাহিম (৩০), হরিকলস গ্রামের আব্দুর রউফের পুত্র রাজু মিয়া (২৬), জানাইয়া গ্রামের হাজী রইছ আলীর পুত্র শাহ আমিরউদ্দিন (৩০), শাহ নিজামউদ্দিন (২৭), একই গ্রামের মনির উদ্দিনের পুত্র নাজিমউদ্দিন (২৮), রজিবুলের পুত্র আব্দুস ছালাম (৩১), নরশিমপুর গ্রামের মৃত ছইফ উল্লাহর পুত্র সামছুল ইসলাম (৩২), গড়গাঁও গ্রামের মসলিম খানের পুত্র কাওছার খান (৩৮)।
মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও আহমদ আলী। রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed