কক্সবাজারে বিদ্যুৎস্পৃস্টে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকায় আবাসিক হোটেল নির্সগ ও সুইট সাদাফের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াহিদুজ্জামান অমি (১৮) ঢাকার আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠ এলাকার ৭/২ সড়কের আবাসিক ভবন ‘শ্যামল ছায়া’ এর বাসিন্দা সাবেকুজ্জামান এলিনের ছেলে। সে ধানমন্ডি এলাকায় অবস্থিত একাডেমিয়া স্কুলের এ-লেভেলের শিক্ষার্থী।
কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঈদের পরদিন বাবা-মাসহ ওয়াহিদুজ্জামান কক্সবাজার বেড়াতে আসেন। তারা কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকার আবাসিক হোটেল নিসর্গে অবস্থান নেন।
তিনি বলেন, রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে নিজেদের সঙ্গে আনা গাড়ি তার বাবা সাবেকুজ্জামান চালিয়ে হোটেলের পার্কিং থেকে বের হচ্ছিলেন। সড়কে বের করতে গাড়ির সামনে দাঁড়িয়ে ওয়াহিদুজ্জামান ডানে-বামে সিগন্যাল দেখিয়ে পিছনের দিকে হেঁটে যাচ্ছিলেন।
একপর্যায়ে সড়কের পাশে থাকা বৃষ্টিতে ভেজা বিদ্যুতের খুঁটির সঙ্গে লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিদর্শক (তদন্ত) বখতিয়ার আরো জানান, নিহতের বাবা সাবেকুজ্জামান ময়নাতদন্ত ছাড়া সন্তানের লাশ নিয়ে যেতে লিখিতভাবে আবেদন জানিয়েছেন।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed