সিলেটে পিস টিভির সম্প্রচার বন্ধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম : পিস টিভি বন্ধে সরকারি সিদ্ধান্ত আসার পরপরই তা সিলেটে বাস্তবায়ন করা হয়েছে। রোববার বিকেল ৫টা ৫৫ মিনিটে সিলেটের কেবল অপারেটররা পিস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছেন।
সিলেট কেবল সিস্টেমস লিমিটেড (এসসিএস) এর ব্যবস্থাপনা পরিচালক জুনেল আহমদ বলেন, “সরকারি সিদ্ধান্ত পাওয়ার সাথে সাথেই আমরা পিস টিভি বন্ধ করে দিয়েছি”।
জঙ্গিবাদে উৎসাহ যোগানোর অভিযোগে বাংলাদেশে বিতর্কিত ‘ইসলামী চিন্তাবিদ’ জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি’র সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।
বাংলাদেশে গুলশানে জঙ্গি হামলায় অংশগ্রহণকারী একাধিক জঙ্গি জাকির নায়েক ও পিস টিভির মাধ্যমে প্রভাবিত হয়েছিলেন বলে গণমাধ্যমে প্রকাশ। এরপর পিস টিভি বন্ধের দাবি উঠে বিভিন্ন মহলের পক্ষ থেকে।
ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণকারী জাকির নায়েকের পিস টিভির ভারতেও বৈধ কোন লাইসেন্স নেই।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed