বরগুনায় বাল্য বিয়ের দায়ে ১ মাসের কারাদণ্ড
মো.নজরূল ইসলাম, বরগুনা প্রতিনিধি: বাল্য বিয়ের দায়ে বরগুনা সদর উপজেলার পাজরাভাঙা গ্রামের বর মো. জামাল হাওলাদারকে (২৪) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ৯ জুলাই রাত সাড়ে নয়টায় বরগুনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা এ আদেশ দেন।
সুত্র জানায়, বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের পাজরাভাঙা গ্রামের মজিবুর হাওলাদারের ছেলে মো. জামাল হাওলাদার ঈদের একদিন আগে ঢাকার মোহাম্মাদপুর এলাকা থেকে ১১ বছরের একটি মেয়েকে নিয়ে বরগুনায় পালিয়ে আসে।
শনিবার সন্ধ্যায় মেয়েটির সাথে জামালের বিয়ের আয়োজন করলে স্থানীয় এলাকাবাসী বিষয়টি ইউপি চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগকে জানান। তিনি ছেলে-মেয়েকে ও ছেলের আত্মীয়-স্বজনদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed