বড়শলায় কৃষি খামারে হামলা, অর্ধ কোটি টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন বড়শালায় একটি কৃষি খামার দখলের চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। দখল করতে না পেরে সন্ত্রাসীরা খামারের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন এইচ এম এগ্রো ফার্ম নামক ওই খামারের স্বত্তাধিকারী মিসেস হেলেন আহমদ। আজ রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
হেলেন আহমদ জানান- বড়শলাস্থ আহমদ হাউজিংয়ের ভেতরে ১৮০ শতক জায়গার উপর তিনি কৃষি খামার গড়ে তুলেন। দীর্ঘদিন থেকে ওই খামারটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন বড়শলার শাহাদত রহিম। রবিবার ভোর ৫টার দিকে শাহাদত রহিমের নেতৃত্বে স্থানীয় হেলাল বাহিনীর সন্ত্রাসীরা খামারটি দখলের চেষ্টা চালায়। এসময় তারা খামারের ভেতরের লক্ষাধিক টাকার গাছপালা নষ্ট, খামারের অফিস থেকে নগদ ১ লাখ টাকা লুট এবং চারপাশের সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এতে তার অর্ধ কোটি টাকার ক্ষতি হয়। হামলাকারীরা খামারের অফিস থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্রও লুটে নেয় বলে জানান হেলেন। হামলার সময় বাধা দেয়ায় খামারের প্রহরী আলমগীর হোসেন ও আফিয়া বেগমকে মারধর করে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন হেলেন আহমদ।
এয়ারপোর্ট থানার এএসআই শামীম আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলা ও ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed