হোটেলে অনৈতিকতার দায়ে ১৪ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে শহরের উকিলবার এলাকার বহুল আলোচিত ‘হোটেল সুপারস্টার’ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মাগুরা সদর উপজেলার সীমাখালি গ্রামের শহিদ উদ্দিনের মেয়ে তিশা (১৯), মাগুরার শালিখা থানার কৃষ্ণপুর গ্রামের শামছুর রহমানের মেয়ে রত্মা (২০), যশোর শহরের রিয়াজ উদ্দিনের মেয়ে তিথিলা আহম্মেদ (১৯), ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে তায়েবা (১৮), অভয়নগরের মাগুরা গ্রামের মাসুদ রানার স্ত্রী মনোয়ারা বেগম (২০), শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের আজগর আলীর স্ত্রী জাহানারা (২২) ও নড়াইল সদর উপজেলার শরপোড়া গ্রামের মান্নান গাজীর মেয়ে রাবেয়া (১৮)।
এছাড়া সাত জন পুরুষকে আটক করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, বিকেলে সুপারস্টার হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করা হয়।
1
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed