Main Menu

সিলেটে ছাত্রলীগের ঈদপূর্ণমিলনী


বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগ শনিবার জেলা পরিষদ মিলনায়তনে ঈদপূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্টিত হয়। মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রিয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, জামায়াত বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা পায়তারা শুরু করছে। তারা দেশে একের পর এক ষড়যন্ত্র করে অরাজকতা সৃষ্টি করছে। পবিত্র রমজান মাসে গুলশানে বোমা হামলা এবং পবিত্র ঈদুল ফিতরে শোলাকিয়ায় ঈদের জামাতে বিএনপি জামায়াতের ইন্দ্রনে এধরনের ঘটনা ঘটিয়েছে যে সকল সন্ত্রাসীরা তাদের প্রতিরোধ করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগসহ অঙ্গসংঘটনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতা কর্মীদের প্রতি আহব্বান জানান। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি দায়িত্ব বার দিয়ে তিনি বলেন, আগামী ঈদের আগে মহানগরের ২৭টি ওয়ার্ড ও সকল বিশ্ববিদ্যালয়ে কমিটি করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সালেহ আহমদ সেলিম, সাইফুর রহমান খোকন, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহŸায়ক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদারসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed