সিলেটে বিএনপির ঈদ পুনর্মিলনী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিগত আন্দোলন সংগ্রামে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের কারানির্য্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের নিয়ে ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী উদযাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার আব্দুল মোক্তাদির।
শনিবার বিকালে নগরীর কাজির বাজারস্থ তার বাসভবনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিগত আন্দোলন সংগ্রামে কারানির্যাতিত নেতাকর্মীরা। তাদের বক্তব্যে তারা পুলিশী নির্যাতন ও কারাগারে থাকাকালীন নিপিড়নের চিত্র তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এই আয়োজনের মাধ্যমে তাদের দুঃখের কথা বলার সুযোগ করে দেওয়ায় এই মহতি আয়োজনের আয়োজক খন্দকার আব্দুল মোক্তাদিরের প্রতিকৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
খন্দকার আব্দুল মোক্তাদির তার বক্তব্যে বলেন, দলীয় নেতাকর্মীদের দুঃখ, কষ্টের নির্যাতনের দিনগুলো আমাকে সবসময় কাতর করে। নেতাকর্মীদের এই দুঃখ কিছুটা ভাগাভাগি করে নিতেই আজকের এই আয়োজন। আমি কোন গ্রুপিং রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সবাই একই আদর্শের পতাকা তলে রাজনীতি করি। তাই দলের সার্থে আমাদের সম্মিলিতভাবে দলের হাল ধরতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ উজ্জ্বল সমিতির সভাপতি তোফায়েল খান, মহানগর যুবদল নেতা নজিবুর রহমান নজিব, ১নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল হাদি, মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাইদ আহমদ, বিএনপি নেতা মাহবুব চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মানিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান, টুকের বাজার ইউনিয়ন চেয়ারম্যান শহিদ আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাশেম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব আহমদ চৌধুরী মিলু, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নেহার রঞ্জন দাস, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ললিক আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আব্দুল হাদি মাসুম, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোয়েব আহমদ, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরফরাজ আহমদ চৌধুরী, ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাহের, ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলীম দিপক, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহির আলী মাখন, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল মুমিন চৌধুরী খোকন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি গিয়াস উদ্দিন দিলাল, কালিপদ সুত্রধর, ১০ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আলী আকবর ফকির, ২৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. আশরাফ আলী, আব্দুস শুকুর, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল বাসিত, ২১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম দিপন, জেলা ছাত্রদলের সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেল, মহানগর সহ সভাপতি ফখরুল ইসলাম, বিএনপি নেতা মুকুল মোর্শেদ,আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক রুমেল শাহ, জেলা যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, ১০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ২৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, ২৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজির হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, ২৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, ১০ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রব, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিজুর রহমান শাহীব, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খান, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হায়দার মজনু, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, ২১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নইমুল আলম, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপুসহ প্রায় পাচ শতাধিক নেতাকর্মী।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed