ছাতকে দু’ পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ছাতক প্রতিনিধি: ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে দু’ পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ ও বাবরু মিয়া পক্ষের মধ্যে ঈদেরদিন দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত দু’ পক্ষের ১৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাতক হাসপাতালে বিল্লাল আহমদ পক্ষের আহত ১৮ জন ও কৈতক হাসপাতালে বাবরু মিয়া পক্ষের আহত ৩ জনকে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন।
জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে দু’ পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। উভয় পক্ষের মধ্যে আরো একাধিক মারামারির ঘটনা সহ মামলা মোকদ্দমা বিদ্যমান রয়েছে। ঈদেরদিন সংঘর্ষের ঘটনায় দু’ পক্ষের আহত হানিফ আলী(৫০),আব্দুস শহীদ (৩০), রহিম আলী (৩৫),হায়দর আলী (৩৮), লিটন মিয়া (৪২), খালিছ মিয়া (২৫),আবরু মিয়া (৬৫), শাহীনুর (২৮), কোহিনুর (২৬),আবুল কাসেম (১৮), বদরুল (৩২), ছমির উদ্দিন(৫৫), বাবরু মিয়া (৭০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুল গনি (৩০), শুকুর আহমদ (২৭), খোকন মিয়া (৪২), মাসুক মিয়া (১৫),সাদিক (২৫),আছকির আলী (৪০), আক্তার হুসেন (৩০), আনোয়ার হুসেন (২৪), মোহাম্মদ আলী (২৮), কালা মিয়া (৬০), শরিয়ত আলী (৫০), মকছু মিয়া (২৬), জসীম উদ্দিন (২৫),লোকমান হুসেন (২০),সোবাহান মিয়া (৫০),রহিম আলী (২৬), আইয়ুব আলী (৬০), আব্দুল কুদ্দুছ (৬৫)কে ছাতক হাসপাতালে ও আমির আলী (৫০), রুমান (২০), লিলু মিয়া (৩৫) কে কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে। এ সংঘর্ষের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed