সানি লিওন কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে
বিনোদন ডেস্ক : বলিউডের সমালোচিত অভিনেত্রী সানি লিওন ‘রাইস’-এ আইটেম নাম্বারে কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে। তার পারফরম্যান্সে মুগ্ধ টিম ‘রইস’। ঠিক তার পর পরই ‘ফুড্ডু’-তে আরও একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সের সুযোগ পেলেন সানি।
এই মুহূর্তে বি-টাউনের সেনসেশনেন তিনি। পরিচালক সুনীল সুব্রমণির ছবি ‘ফুড্ডু’-তে অভিনয় করছেন রণবীর কাপুর এবং কাটরিনা কইফ।
জানা গেছে, এটি একটি প্রেমের গল্প। কিন্তু সানির অন্যরকম উপস্থিতি বেশ নজরকাড়া হবে। যে গানের সঙ্গে সানি নাচবেন, সেটার শুরুতে কাটরিনা-রণবীরের গলায় কবিতাও শোনা যাবে। আপাতত অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’-এর শুটিংয়ে ব্যস্ত রণবীর-কাটরিনা কিছুদিনের মধ্যেই এই ছবির শুটিং শুরু করবেন।
ঘনিষ্ঠ মহলে সানি জানিয়েছেন, ‘ফুড্ডু’ তার কাছে বলি মহলের পরবতী ট্রাম্পকার্ড। এটি নিয়ে তিনি বেশ প্রফুল্ল আছেন।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed