Main Menu

সিলেট থেকে পালানো সেনা কর্মকর্তা ভারতে গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: কর্মরত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া সেনা কর্মকর্তা ক্যাপ্টেন উদ্ভাস চাকমাকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় তাকে ভারতের মিজোরাম থেকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন উদ্ভাস চাকমা ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে সেনাবাহিনীর একটি কোর্সে অংশগ্রহণের জন্য সিলেটে অবস্থান করছিলেন। কোর্সে অংশগ্রহণরত অবস্থায় একই বছরের ১২ মে তিনি সিলেট সেনানিবাস থেকে পালিয়ে যান।
পালিয়ে যাওয়ার সময় তিনি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়েন। গ্রেফতার এড়াতে তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে পালিয়ে দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে সস্ত্রীক ভারতের মিজোরামে অনুপ্রবেশ করেন। ক্যাপ্টেন উদ্ভাসের স্থায়ী নিবাস খাগড়াছড়ি জেলায়। তার বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।

 

 

Share





Related News

Comments are Closed