ফুলবাড়ীতে এসএসসি ১৯৯৬ ব্যাচের পূর্ণমিলনী
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ২০ বছরের বন্ধুত্বের স্মৃতির রমস্থনে আবার আসছি ফিরে এসএসসি ১৯৯৬ ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত ।
আজ শুক্রবার (৮ জুলাই) ঈদের দ্বিতীয় দিন সকাল ১১টায় এসএসসি ১৯৯৬ ব্যাচের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এক বর্নিল শোভাযাত্রা বের হয়ে ফুলবাড়ী শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিন করে পুণরায় সুজাপুর স্কুলে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে দুপুরে ১৯৯৬ ব্যাচের ছাত্র-ছাত্রীদের এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন ছিল। মধ্যাহ্নভোজ শেষে বিকেলে কুইজ প্রতিযোগীতা এবং সুজাপুর এবং জিএম উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষকদের সন্মানার্থে ক্রেস্ট প্রদান করা হয়।
সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই এসএসসি ১৯৯৬ ব্যাচের সকল সদস্যদেরকে শুভেচ্ছা উপহার হিসেবে একটি করে গিফট বক্স প্রদান করা হয় এবং পূর্নমিলনী অনুষ্ঠানে র্যাফেল ড্র এর আয়োজন করা হয়েছে।
এসএসসি ১৯৯৬ ব্যাচের ছাত্র-ছাত্রীরা তাদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বন্ধুদের বিশ বছর পেরিয়ে গেলেও আমরা আমাদের বন্ধুতের বন্ধন এখনো অটুট রেখেছি এবং আগামীতেও অনুরূপ এভাবে ১৯৯৬ ব্যাচের সকলে মিলে আবারও পূর্ণমিলনী অব্যাহত থাকবে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed