Main Menu

পাথরঘাটায় নিন্মাঞ্চল প্লাবিত, শত শত মানুষ পানিবন্দি

মোঃ নজরুল ইসলাম, বরগুনা থেকে : অমাবস্যার প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে সাগরের পানির উচ্চতা বেশি বেড়ে যাওয়ায় এবং ভারী বর্ষণে বরগুনার পাথরঘাটা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাথরঘাটা পৌর শহরের কিছু এলাকায়ও দেখা গেছে পানিবন্দি অনেক ঘরবাড়ি।
জোয়ারের প্রভাবে বলেশ্বর ও বিষখালী নদীতে স্বাভাবিকের চেয়ে তিন/চার ফুট বেশি পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া গত রোববার থেকে পাথরঘাটায় ভারী বৃষ্টি হচ্ছে। ফলে পাথরঘাটার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ পর্যন্ত পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা, ঘুটাবাছা, কালীপুড়, রুপদোন, পুর্ব কালমেঘা, কাকচিঁড়া ইউনিয়নের জালিয়াঘাটা, চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া, মঠেরখাল, ছোট টেংরা, কাঠালতলী ইউনিয়নের সফিলপুর, কালীবাড়ি, তালুক চরদুয়ানী, পাথরঘাটা সদর ইউনিয়নের জিনতলা, চরলাঠিমারা, পদ্মা, রুহিতাসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ওইসব গ্রামের মানুষ।
অনেক জায়গায় রাস্তা তলিয়ে যাওয়ায় অনেকে ওই পানিতে মাছ শিকার করছে।
কালমেঘা ইউনিয়নের সংরক্ষিত ইউনিয়ন পরিষদের সদস্য শিল্পী আক্তার বলেন, দুইদিন ধরে আমাদের এলাকা প্লাবিত। গ্রামের মানুষ হাটবাজারেও যেতে পারছে না। আর পানি নিষ্কাশনের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই।

Share





Related News

Comments are Closed