Main Menu

নারায়ণগঞ্জে বাস উল্টে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে যাত্রীবাহী বাস উল্টে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা গেছে। কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক টি আই তোয়েবুর রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। আর বাকি আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed