Main Menu

বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছে মো.শফিক (২২) নামে এক যুবক। তিনি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) কর্মচারি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘাতক বিএসআরএম’র আরেক কর্মচারি রাসেলকে আটক করেছে।

সীতাকুণ্ড থানার ওসি মো.ইফতেখার হাসান বাংলানিউজকে জানান, শফিক ও রাসেল সীতাকুণ্ডের পাক্কা রাস্তার মাথায় বিএসআরএম’র কারখানার কর্মচারি। কারখানার পেছনে রেললাইন সংলগ্ন একই ভাড়া ঘরে তারা থাকতেন।

‘দুপুরের দিকে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রাসেল শফিককে ছুরি মারে। গুরুতর আহত শফিককে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জনতা রাসেলকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।’ বলেন ওসি।

কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়টি আমরা এখনও পরিস্কার নয়। তবে শুনেছি বিয়ে সংক্রান্ত কোন বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়েছিল।

শফিক বান্দরবান জেলার জনৈক আবুল কালামের ছেলে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এএসআই পংকজ বড়ুয়া।

Share





Related News

Comments are Closed