Main Menu

কক্সবাজারে জোয়ারের পানিতে ৪ শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় জোয়ারের পানিতে ভেসে চার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

কুতুবদিয়া উপজেলার উত্তর দুরুন এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জোয়ারের পানিতে চার শিশু নিখোঁজ হয়। রাতে অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ অং সা থোয়াই বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed