অসুস্থ হয়ে হাসপাতালে অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিক তাকে সিলেট নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অর্থমন্ত্রীর আত্মীয় ও ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকক জাবেদ সিরাজ এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার বিকেলে তিনি নিজ বাসভবন নগরীর ধোপাদিঘীপারস্থ হাফিজ কমপ্লেক্সে ছিলেন। হঠাৎ অসুস্থতা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অর্থমন্ত্রী বর্তমানে সিলেট নগরীর পার্কভিউ হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
অর্থমন্ত্রী মুহিত বর্তমানে ডা. শিশির বসাক, ডা. শিশির চক্রবর্তী ও ডা. আহবাব আহমদের তত্ত্বাবধানে আছেন। তাদের বরাত দিয়ে জাবেদ সিরাজ বলেন, ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যাওয়ায় অর্থমন্ত্রী অসুস্থতা অনুভব করছিলেন। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।
এদিকে অর্থমন্ত্রীর দ্রুত সুস্থতা লাভে সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed