Main Menu

বিয়ানীবাজারে ঈদের দিনে দুই মর্মান্তিক মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঈদের দিন বৃহস্পতিবার সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দু’টি মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। একজন বৃদ্ধ ঈদের নামাজে গিয়ে মৃত্যুরকোলে ঢলে পড়েছেন এবং চার বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা গ্রামে ঈদ উল ফিতরের নামাজে গিয়ে আব্দুস শহিদ (৬৫) নামে ওই বৃদ্ধ মৃত্যুবরণ করেন। মৃত আব্দুস শহিদ মাটিজুরার মরহুম মুবশির আলীর পুত্র।
ঈদের নামাজের জামাত শুরু হওয়ার কিছুক্ষণ আগে আব্দুস শহিদ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। জামাত শুরু হতেই তিনি পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু ঘটে।
তিনি দীর্ঘদিন চট্রগ্রামের একটি স্টিল কোম্পানিতে কর্মরত ছিলেন।

অন্যদিকে, উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের আকাখাজানা গ্রামে দুপুর ১২টার দিকে আলী আহমদরে পুত্র সাদিকুল (৪) বাড়ির পুকুরের পানিতে গোসল করতে যায়। গোসল করার সময় হঠাৎ সবার অজান্তে পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করেন বাবা আলী আহমদ। সাদিকুলের বাড়ি কুমিল্লা জেলায়। এখানে একটি ভাড়াটে বাড়িতে বসবাস করে সাদিকুলের পরিবার।
সাদিকুলের লাশ উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলেন ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed