কলকাতা-ঢাকা রুটে মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক : কলকাতা-ঢাকা রুটে মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। বুধবার কলকাতা থেকে ট্রেনটির ঢাকায় আসার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে তা বাতিল করা হয়। সে কারণে কলকাতা থেকে আর ট্রেনটি ছাড়েনি।
সপ্তাহে তিনদিন চালানো হয় এই ট্রেন। মঙ্গলবার, শনিবার ও রোববার। মঙ্গলবারের ট্রেনটি বাতিল করা হয়েছে। বাংলাদেশ সরকারের অনুরোধে মৈত্রী এক্সপ্রেসের আজকের যাত্রা বাতিল করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী শনিবার ট্রেনটি চলবে কিনা তা এখনও জানানো হয়নি।
মৈত্রী এক্সপ্রেসের যাত্রা হঠাৎ বাতিল করায় অসংখ্য যাত্রী দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে একদিন পরেই ঈদ উৎসব হওয়ায় কলকাতা বেড়াতে যাওয়া অনেকেই ঈদের আগে বাড়ি ফিরতে চান। এখন তাদেরকে পরবর্তী যাত্রার জন্যে অপেক্ষা করতে হবে। সে ক্ষেত্রে দেশে এসে ঈদ উদযাপন সম্ভব হবে না। ঈদের আগে দেশে ফিরতে চাইলে তাদের বাসে আসতে হবে। কিন্তু ঈদের ঠিক আগের দিন বাসের ঠিক পাওয়া সহজ হবে না।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed