তাহিরপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত’র নাম কাউসার মিয়া। সে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মাহারাম বড়গোপ টিলার মৃত ফজু রহমানের ছেলে।
পুলিশ জানায়. উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী লাউড়েরগড় গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন পারিবারীক কলহের জের ধরে গত ২৪ এপ্রিল রবিবার তারই সহোদর জসিম উদ্দিনের স্ত্রীকে মারধর করেন।
এদিকে স্ত্রীকে মারধর করার ক্ষোভে শশুর বাড়ির লোকজনকে নিয়ে ক্ষিপ্ত হয়ে জসিম উদ্দিন ঐ দিন সন্ধায় দা দিয়ে কুপিয়ে ইসলাম উদ্দিনকে হত্যা করে। এ মামলায় এজাহারভুক্ত আসামী কাউসারকে রবিবার মাহারাম বড়গোপ টিলা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই একেএম জালাল উদ্দিন গ্রেফতার করেন।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed