Main Menu

সিলেটে পার্টসের দোকানে অগ্নিকান্ড, ৮ লাখ টাকার ক্ষতি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার টুকেরবাজারে শুক্রবার দিবাগত রাত দেড়টায় একটি পার্টসের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
টুকেরবাজার তেমুখী পয়েন্টের কে এইচ অটো গ্যালারী নামক পার্টসের দোকনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক শাওন হোসেন জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়রী নং- ৪৫
জানা যায়, শুক্রবার রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কেএইচ অটো গ্যালারীর ভিতরে থাকা মটর পার্টসের অনেক মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে দোকানটির ব্যাপক ক্ষতি সাধিত হয়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রæত ঘটনাস্থলে পৌছে এলাকার লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর পূর্বেই দোকানের ভেতরে থাকা প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।

Share





Related News

Comments are Closed